বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা তালোড়া তাল্লা গ্রামে নাঈম ইসলাম চঞ্চল (১৭) নামে এক কিশোর গতকাল রোববার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়ার তাল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম চঞ্চল(১৭) রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শয়ন কক্ষে ফ্যানের সাথে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এক পর্যায়ে বাড়ির লোকজন ঝুলন্ত নাঈম ইসলামকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। তবে স্থানীয় ও পরিবারের একটি সূত্র জানিয়েছে, সৎ মায়ের উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, এ সংক্রান্ত তার মা চম্পা আক্তার বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। ময়না তদন্তের জন্য লাশ আজ সোমবার (৩০ মার্চ) বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163045