আলোচনায় রঙ্গন-এ প্রকাশিত নাটক ‘তুমি যখন এলে’
অভি মঈনুদ্দীন ঃ নাটকে এই প্রজন্মের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী অভিনীত নাটক ‘তুমি যখন এলে রঙ্গন এন্টারটেইনম্যান্ট ইউটিউব চ্যানেলে প্রকাশের পরপরই দর্শকের কাছে বেশ গ্রহনযোগ্যতা পেয়েছে। মাত্র কয়েকদিনে নাটকটি ইউটিউবে ত্রিশ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
সায়েম খানের রচনায় ও রুবেল হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকটিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষন ও মেহজাবিন নূর।
নাটকটি প্রসঙ্গে নাটকটির প্রযোজক রঙ্গন এন্টারটেইনম্যান্ট-এর কর্ণধার মোঃ জামাল হোসেন বলেন,‘ ইয়াশ ও তটিনী নাটকে এই প্রজন্মের জনপ্রিয় জুটি। অন্যদিকে রুবলে হাসানও এই প্রজন্মের একজন মেধাবী নাট্যনির্মাতা। রুবেল এর আগেও এই জুটিকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। নাটকটি কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে প্রকাশ পায়। নাটকটি প্রকাশের পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। একটি জুটির প্রতি যখন দর্শকের ভালোলাগা তৈরী হয় তখন সেই জুটির নাটকের জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তুমি যখন এলে চমৎকার গল্পের একটি নাটক। যে কারণে দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করছেন। আমিও নাটকটি দেখেছি। ইয়াশ, তটিনী’সহ আরো যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকইে যার যার চরিত্রে খুব চমৎকার অভিনয় করেছেন। আগামীতেও এই জুটিকে নিয়ে রঙ্গন এন্টারটেইনম্যান্ট নাটক নির্মাণ করবে। কারণ এই জুটির প্রতি দর্শকের যথেষ্ট আগ্রহ রয়েছে। ধন্যবাদ রুবেল হাসানকে যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য। ’
অষ্ট্রেলিয়া থেকে নির্মাতা রুবেল হাসান বলেন,‘ সবসময়ই চেষ্টা করি দর্শকের কথা মাথায় রেখে নাটক নির্মাণের। ধন্যবাদ জামাল ভাইকে আমার উপর আস্থা রাখার জন্য।’
ইয়াশ-তটিনী বলেন,‘ ভালো গল্পে কাজ করতে আমরা সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। তুমি যখন এলে দর্শকের ভালোলেগেছে, শিল্পী হিসেবে এটাই আমাদের প্রাপ্তি।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163032