ইরানের বিদ্যুৎ স্থাপনা এবং খারগ দ্বীপ ধ্বংস করে দেব: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসার জন্য হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেল কূপ এবং খারগ দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।
সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প এ হুমকি দেন। ট্রাম্প লিখেছেন, তেহরান চুক্তিতে রাজী না হলে এ ধরনের পদক্ষেপ আরও বাড়াবেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু যদি কোনো কারণে শিগগিরই চুক্তি না হয়; যা (চুক্তি) সম্ভবত হবে; এবং যদি হরমুজ প্রণালি ‘ব্যবসার জন্য খুলে দেওয়া’ না হয়, তবে আমরা ইরানের ক্ষেত্রে আমাদের সুন্দর ‘থাকা’ শেষ করব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163009