বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী বাদশার গণসংযোগ
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকালে গোদারপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন রেজাউল করিম বাদশা। বিকেলে ৭নং ওয়ার্ডের জলেশ্বরীতলা এলাকায় এবং ৪নং ওয়ার্ডের লেবার মাঠে আয়োজিত সমাবেশে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন তিনি।
এসময় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি’র উপদেষ্টা ডা. মামুনুর রশিদ মিঠু, ডা. আজফারুল হাবীব রোজ, শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও লেকচার পাবলিকেশন্স’র ব্যবস্থাপনা পরিচালক মাহামুদুল হাসান সৌরভ, সহসভাপতি ও পাঞ্জেরী পাবলিকেশন্স এর সিইও সাজেদুল ইসলাম, হক পাবলিকেশন্স’র ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক মামুন, সমিতির পরিচালক আমিরুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাজমুল হুদা পপন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ১৫নং ওয়ার্ড নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন ও সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন নয়ন, এড. রুহুল আমিন, মহিলা দলের এড. সোহেলী মাহমুদ, আলেয়া আক্তার মৌ প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162885