পঞ্চগড়ের বোদায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গাঁজা বিক্রির অপরাধে ৪ জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। বোদা থানার ওসি সোয়েল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল শনিবার রাতে ময়দানদিঘী বাজারের সিরাজুল ইসলামের হাস্কিং মিলের চাতালে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলার ময়দানদিঘী হরিপুর পশ্চিমপাড়া গ্রামের চহিরুল ইসলামের ছেলে রমজান আলী(২১), বেতবাড়ী গ্রামের নুর আলমের ছেলে ইমরান হাসান ওরফে মেহেদী(১৯), হরিপুর জোতসমাস গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাকিব খান(২২), পৌর সদরের ইসলামবাগ এলাকার আবুল কালাম আজাদের ছেলে লিটন ইসলাম(২৭)।
এব্যাপারে বোদা থানার অফিসার ইনর্চাজ মো: সোয়েল রানা জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162843