শিগগরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : ভারতের সহকারী হাইকমিশনার

শিগগরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : ভারতের সহকারী হাইকমিশনার

পাবনা প্রতিনিধি : শিগগরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহবান জানিয়ে মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দিবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দিবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন-পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মন। এসময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিকাশ চন্দ্র, হিরন্ময় ঘোষ, সুদেব কুমার, বলাই চন্দ্র সাহা, চিত্তরঞ্জন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162739