বগুড়ায় র‌্যাব’র অভিযানে ১২০ পিস টাপেন্টাডলসহ আটক ২

বগুড়ায় র‌্যাব’র অভিযানে ১২০ পিস টাপেন্টাডলসহ আটক ২

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ বগুড়া পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে। শনিবার (২৮ মার্চ) শহরের সেউজগাড়ি ও রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো-শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসান (২৭) ও দুপচাঁচিয়া উপজেলার আসুনজা গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে বরকত উল্লাহ ওরফে রুবেল (৩৩)।

র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব’র একটি অভিযানিক দল শহরের সেউজগাড়ি এলাকায় রেলওয়ে বগুড়ার উপসহকারী প্রকৌশলী কার্যালয়ের উত্তর পাশে রেলওয়ে ফুটপাতে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদককারবারি হাসানকে ৮০ পিস টাপেন্টাডল (নেশাজাতীয়) ট্যাবলেটসহ আটক করে।

এছাড়া একই দিন অভিযানিক দল রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদককারবারি বরকত উল্লাহ ওরফে রুবেলকে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162732