ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ আটক ১

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ রমজান আলী (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি। পরে গতকাল শুক্রবার সকালে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে হরিপুর থানা পুলিশ। সে উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের ৫০ বিজিবি’র কাঠালডাঙ্গী বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গা গ্রাম এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে। এসময় ২ বোতল ফেনসিডিল, ১৮৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৬৫ পিস প্যারপটিন ট্যাবলেটসহ রাতেই তাকে হরিপুর থানায় নিয়ে আসে বিজিবি।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, বিজিবি’র দায়ের করা মামলায় থানায় মাদক আইনে মামলা রজু করে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162707