মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলার ইছাপুরে বজ্রপাতে সুরুজ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে ইছাপুরের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, সকালে ওই কৃষক মাঠে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে অন্যান্য কৃষকরা তাকে উদ্ধোর করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।