মুন্সীগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় জহিরুল ইসলাম জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার নাঈম উল হক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ববিরোধের জেরে বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল জহিরুল ইসলাম জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162680