র‌্যাব’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

র‌্যাব’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

র‌্যাব’র নতুন মহাপরিচালম হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি সংস্থাটির ১২তম মহাপরিচালক। আজ শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টার্স ও রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবেও কাজ করেছেন। একই সঙ্গে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। 

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান হাবীব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162674