ক্রসিংয়ে উঠে শেষ হলো বাসের তেল, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

ক্রসিংয়ে উঠে শেষ হলো বাসের তেল, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। রাত আটটার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা যাত্রীরা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162627