পাবনার সাঁথিয়ায় দুবৃর্ত্তদের আগুনে পুড়ে আহত নুহু আলীর মৃত্যু, স্ত্রীর শঙ্কা কাটেনি

পাবনার সাঁথিয়ায় দুবৃর্ত্তদের আগুনে পুড়ে আহত নুহু আলীর মৃত্যু, স্ত্রীর শঙ্কা কাটেনি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী আগুনে পুড়ে গুরুতর আহত স্বামী নুহু আলী চিকিৎসার ১৪ দিন পর মারা গেলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুহু আলী উপজেলার মাধপুর গ্রামের রহমত আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ রাতে সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের মাধপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে নুহু আলী প্রতিবন্ধী (৬০) ও তার স্ত্রী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুন (৫৫) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

রাত দেড়টায় তাদের টিনের ঘরের দরজা বাইরে থেকে ছিকল দিয়ে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে দু’জনই চিৎকার শুরু করেন। উপায় না পেয়ে দম্পত্তিটি জানালা ভেঙে ঘর থেকে লাফ দেন। এসময় তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যাওয়ায় তাদের গত ১৪ মার্চ ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসার পর আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নুহু আলী মারা যান।

এলাকাবাসী ঘুমের ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামিররুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162620