কুষ্টিয়ায় চোরকারবারীসহ ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

কুষ্টিয়ায় চোরকারবারীসহ ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুরের কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টিম। এসময় মো. মিঠুন মন্ডল (৩৫) এবং শহীদ হোসেন (২৫) নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ হতে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।

অন্যদিকে রাতে একটার দিকে চিলমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

অন্যদিকে শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162606