বগুড়ায় বিএনপি কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বগুড়ায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মুন্না (৫১) হত্যার প্রধান আসামি মো. সাইউম (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, মাদক লেনদেন ও চেক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
গত ২৩ মার্চ রাতে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় বাড়ি ফেরার পথে সাইউম ও তার সহযোগীরা মুন্নার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত মুন্নাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাগ এলাকা থেকে যৌথ অভিযানে সাইউমকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162538