বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট দুই মাদক বিক্রেতা গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: রাকিব হাসান বিপুল(২২)ও মো: শিহাব হোসেন(২৫) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাকিব হাসান কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের মো: বদরুল ইসলাম এবং শিহাব হোসেন একই উপজেলা ও ইউনিয়নের পানিসারা গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, কাহালু থানার এ.এস.আই মাজাম্মেল হক গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মালঞ্চা-রানীরহাট সড়কের রাকিব ফিলিং স্টেশনের পাশ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে কাহালু থানায় মাদক আইনের মামলা করে গতকাল বুধবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162519