সিরাজগঞ্জে ৩ বাস কাউন্টারের ১৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ৩ বাস কাউন্টারের ১৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি: সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডারমোড় এলাকায় আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জানা যায়, ঢাকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে এসআই কাউন্টার, সেবা লাইন ও জেনিন কাউন্টার প্রতিটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মো. নাজমুল হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক খাঁন। টাস্কফোর্সের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162515