এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়কসহ চার শীর্ষ নেতার পদত্যাগ

এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়কসহ চার শীর্ষ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক মো. আলাউল হকসহ জেলার আরও শীর্ষ তিন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী অন্য তিনজন হলেন জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ অলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। এসময় তারা বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাক্ষরিত এনসিপি আহব্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্রের দুটি কপি সাংবাদিকদের সরবরাহ করেন। একটি আহ্বায়ক আলাউল হকের পদত্যাগপত্র এবং অপরটি ৭ জন জেলা নেতার নাম ও পদবী সম্বলিত পদত্যাগপত্রের কপি যাতে তিনজন স্বাক্ষর করেছেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এবং পদত্যাগপত্রে আহ্বায়ক আলাউল হক পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতা উল্লেখ করেন। তবে তিনি সাক্ষাৎকারে দলের তরুণ নেতৃত্বের চিন্তা-চেতনা ও ভাবনার সাথে তাল মেলাতে এবং অনেক ক্ষেত্রে সহমত হতে না পারার কথা জানান।

অপরদিকে অন্য তিন নেতা লিখিতভাবে পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা জানান। আলাউল হক দাবি করেন, সরবরাহকৃত তালিকা অনুযাযী তিনি সহ দলের ৮ নেতা পদত্যাগ করেছেন। নানা কারণে অন্য ৪ জন সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162510