ঠাকুরগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ইয়াবাসহ বিপুল রায় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চিলারং মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলারং এলাকায় অভিযান চালিয়ে বিপুলকে আটক করা হয়, তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যান। গ্রেফতারকৃত বিপুল রায়ের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162502