বগুড়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাজেদুল হক সাজুকে শহরের খান্দার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে শহরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত সাজেদুল হক সাজু (৩৮) শহরের ঠনঠনিয়া নতুনপাড়ার মোঃ শাহজাহান হকের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162480