লাঙ্গলবন্দে মানুষের চাপে সোনারগাঁয় তীব্র যানজট

লাঙ্গলবন্দে মানুষের চাপে সোনারগাঁয় তীব্র যানজট

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ মহাঅষ্টমী স্নানোৎসবে মানুষের ব্যাপক উপস্থিতির কারণে সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হতে থাকে।

জানা গেছে, স্নান উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীর অতিরিক্ত চাপে মহাসড়কের মদনপুর থেকে সৃষ্টি হওয়া যানজট মোগরাপাড়া ছাড়িয়ে গেছে।

এতে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

এদিকে বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

উৎসব ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপও বাড়তে থাকবে, আর যানজট আরও তীব্র হতে পারে ধারণা করা যাচ্ছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শ্রী কৃষ্ণপদ জানান, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পুণ্যার্থীদের আগমনের ফলে যানবাহনের অতিরিক্ত চাপে এ যানজট সৃষ্টি হয়েছে। এতে তিন কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162445