নওগাঁয় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে হত্যা চেষ্টার অভিযোগ

নওগাঁয় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে হত্যা চেষ্টার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে এক যুবতীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করেন যুবতীর বাবা। এর আগে গত শনিবার বিকেল ৫টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (লইপুকুর) একটি গ্রামে ওই যুবতীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবকের নাম আমিরুল ইসলাম (৩০)। তিনিসহ এজাহারে আরও ৭ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবতীকে (১৮) প্রায়ই উত্ত্যক্ত করতেন আমিরুল। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে যুবতীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে আমিরুলের পরিবার সামান্য বিষয় নিয়ে যুবতীর পরিবারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাদের বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে। গত ২৫ সালের ৩০ এপ্রিল যুবতী পুকুরে গোসল করতে গেলে অভিযুক্ত আমিরুল যুবতীকে অকথ্য ভাষায় বাজে মন্তব্য করেন।

তারই জের ধরে গত শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় আমিরুল আবারও ঐ যুবতীকে অশ্লীল ভাষায় কথা বলে। এক পর্যায়ে আমিরুল লোহার রড দিয়ে যুবতীর পায়ে আঘাত করে। এতে তার পা কেটে রক্তাক্ত হয়। সাথে সাথে যুবতীর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা কিশোরীকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো হয়।

আহত যুবতী জানায়, ‘আমিরুল আমার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এতে বাবা বা আমার পরিবার রাজি হননি। এ অবস্থায় ছেলেটি আমাকে সবসময় উত্ত্যক্ত করত। আমিরুলের অত্যাচারে আমি বাড়ির বাইরে যেতে পারি না। পড়ালেখা করার জন্য কলেজে যেতে পারি না।

তাদের অত্যাচারে আমি ও আমার পরিবার সবসময় আতঙ্কে থাকি। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162366