আলোচনার দাবি নাকচ ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা সামরিক বাহিনীর

আলোচনার দাবি নাকচ ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা সামরিক বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, “তাদের অভ্যন্তরীণ সংকট কি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেদের মধ্যেই আলোচনায় বসছে?”

তিনি আরও বলেন, “আপনাদের ব্যর্থতাকে চুক্তি বলে আখ্যা দেবেন না।”

জোলফাঘারি দাবি করেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেলের দাম বা পূর্বের বৈশ্বিক ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “যখন ইরানি জাতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা সম্পূর্ণভাবে মুছে যাবে, তখনই নতুন পরিস্থিতি তৈরি হবে।”

কড়া ভাষায় তিনি আরও যোগ করেন, “শুরু থেকে আমাদের একটাই কথা—আমাদের মতো কেউ আপনাদের মতো কারও সঙ্গে সমঝোতায় যাবে না। এখন না, কখনোই না।”

এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162315