বগুড়ার ৪৫টিসহ ২৭৪ কেন্দ্রে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

বগুড়ার ৪৫টিসহ ২৭৪ কেন্দ্রে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ৪৫টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। এ দু’টি পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। 
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম সইকৃত এক পত্র সূত্রে জানা গেছে, চলতি বছর বগুড়ার ৪৫টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। বগুড়া জেলার কেন্দ্রগুলো হচ্ছে-বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নিশিন্দারা ফকির উদ্দিন উচ্চ বিদ্যালয়, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, ছয়পুকুরিয়া বালিকা স্কুল এন্ড কলেজ, গোকুল তমিরুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, মানিক চক উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদমদিঘী আই.পি.জে পাইলট উচ্চ বিদ্যালয়, সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সান্তাহার বি.পি. উচ্চ বিদ্যালয়, আদমদিঘী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শেরপুর সরকারি ডি. জে. মডেল উচ্চ বিদ্যালয়, সীমাবাড়ী সেতারা রাব্বানী বালিকা উচ্চ বিদ্যালয়, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় শেখাহাতী, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিড়া উচ্চ বিদ্যালয়, সরকারি চাঁচাইতারা মাদলা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মোকামতলা উচ্চ বিদ্যালয়, গুজিয়া উচ্চ বিদ্যালয়, গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও রাজশাহী জেলায় ৫৫টি, চাঁপাইনবাবগঞ্জে ১৪টি, নাটোরে ২৭, নওগাঁয় ৩৯, পাবনায় ৩১, সিরাজগঞ্জে ৪৬, জয়পুরহাটে ১৭টিসহ মোট ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেছেন, পরীক্ষা কেন্দ্রে নকলরোধে শিক্ষাবোর্ডের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে। আগামী মাসের শুরুতেই কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার উপকরণ পাঠানো শুরু হবে। এছাড়াও পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্র সচিবদের কাছে হস্তান্তর করা হবে। পরীক্ষার শুরুতেই বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162273