নওগাঁর ধামইরহাটে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা

নওগাঁর ধামইরহাটে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত সোয়াইব হোসেন ব্রাইটকে(৩৭) ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় ধামইরহাট পৌরসভার ফার্শিপাড়া মহল্লার বিধবা মা ফারহানা চৌধুরী তার মাদকাসক্ত ছেলে মো. সোয়াইব হোসেন ব্রাইটকে(৩৭) নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। মাদকাসক্ত ছেলেকে বেঁচে থাকার জন্য জেলে পাঠানো ও অসহায় মা বাঁচার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আকুতি জানান।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্ত ব্রাইটকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে ছেলের কারাদণ্ড হওয়ায় অসহায় মা ফারহানা চৌধুরী স্বস্তি প্রকাশ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162256