ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহবায়কের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে জানাযা শেষে পীরডাঙ্গী গোরস্তানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম মঈনুল হোসেন সোহাগ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পদক নসরতে খোদা রানা, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162250