হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সীমান্ত থেকে আঠারো লক্ষ টাকা মূল্যের ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযানের অংশ হিসেবে এই গরুগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি আওতাধীন শ্রীমঙ্গল উপজেলাধীন সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে যথাক্রমে ফরেস্ট ও গুইবিল নামক স্থান থেকে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৮ লক্ষ টাকা।

জব্দকৃত ভারতীয় গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162123