দর্শক চাহিদায় বাড়ল দম’র শো

দর্শক চাহিদায় বাড়ল দম’র শো

ঈদুল ফিতর উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকদের চোখ রাঙাচ্ছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’। 

ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে। 

গতকাল সিনেমাটির ২৭টি শো চললেও আজ তা বেড়ে ২৯। ‘দম’ সর্বোচ্চ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলছে বলে জানা গেছে।

প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, গতকাল সবগুলো শো হাউসফুল ছিল। আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি শেষ। ক্রমেই ‘দম’ ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যারাই দেখছেন সিনেমাটি দেখে প্রশংসা করে নিজেদের অভিমত জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162115