হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।
আজ রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরই মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- পিকআপ চালক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162095