রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন তিনি। এ সময় তাকে এক নজর দেখতে ও একসঙ্গে নামাজ আদায় করতে ভিড় করেন স্থানীয় মুসল্লিরা।
সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ঈদের নামাজ পড়তে মাঠে জড়ো হন।
নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এতে অংশ নেন ডা. শফিকুর রহমানসহ উপস্থিত মুসল্লিরা।
মোনাজাত শেষে সবার সঙ্গে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।