আইজিপির নামে ছড়ানো বক্তব্য ভিত্তিহীন : পুলিশ

আইজিপির নামে ছড়ানো বক্তব্য ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের নামে ছড়ানো ‘ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’ শীর্ষক বক্তব্যটি ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ শুক্রবার (২০ মার্চ) সকালে সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। যেখানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে বলা হয়েছে—‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। মূলত একটি বিশেষ মহল কৃত্রিমভাবে ফটোকার্ড তৈরি করে এই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানাচ্ছে, প্রকাশিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা। এই ধরনের কোনো মন্তব্য আইজিপি কোনো মাধ্যমেই করেননি।

সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন। সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ বা ফটোকার্ড শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161945