আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে

আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে চলছে আলোচনা। 

এদিকে সিনেমাটির মুক্তি সামনে রেখে জোর প্রচারণায় নেমেছে সংশ্লিষ্টরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কিছু মুহূর্ত শেয়ার করে নির্মাতা রাফী দিলেন চমকপ্রদ ইঙ্গিত।

তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে।

দর্শক থাকবে একদম প্রেশারে উল্লেখ করে রাফী বলেন, চাপ বাড়বে গল্প ফোটবে আর দর্শক থাকবে একদম প্রেশারে! এই ঈদে নতুন স্বাদের সিনেমা হাসি, টেনশন আর সারপ্রাইজে ভরা একটা এক্সপেরিয়েন্স!’

প্রসঙ্গত, প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন প্রভাবশালী নারী চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। 

চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই সিনেমার প্রাণ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161861