শহীদ মিনারে রাকিব হত্যা, পিস্তলসহ গ্রেপ্তার ৫
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘটিত আলোচিত রাকিব হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ) দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে সংঘটিত এ হত্যাকাণ্ডটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করে এবং প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে হত্যার পেছনের কারণ, পরিকল্পনা, জড়িতদের ভূমিকা এবং ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে বলে ডিএমপি জানিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161847