রংপুর ঈদ উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করেছে মহানগর যুবদল
রংপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইসলামী এগ্রোর সহযোগিতায় নগরীর স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংসসহ ন্যায্যমূল্যে দুধ, ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে রংপুর মহানগর যুবদল। এই উদ্যোগ ঈদের দিন পর্যন্ত চলমান থাকবে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরীর শাপলা চত্বরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য জুবায়ের হাসান রজু, হারুন উর রশিদ, ইসলামী এগ্রোর চেয়ারম্যান মোছাঃ হোমায়রা খানম রিতা, যুবনেতা আসাদুর রহমান আসাদ, হোসেন, সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161800