জেলা যুবদলের উদ্যোগে বগুড়ায় ঈদ উপহার বিতরণ

জেলা যুবদলের উদ্যোগে বগুড়ায় ঈদ উপহার বিতরণ

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা যুবদলের আয়োজনে এসব বিতরণ করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে ১২শ’ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুব দলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাওন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161797