দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় পথচারী নিহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত একটি বাসের চাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় পৌর এলাকার বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘন্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয়রা আবোরধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161787