প্রাক্তন পাইলটিয়ান ১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রাক্তন পাইলটিয়ান ১৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৮  এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


২৮ রমজান, ১৮ই মার্চ ২০২৬ রোজ বুধবার  পাইলট স্কুল প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে ব্যাচের শিক্ষার্থী মরহুমা লায়লা আঞ্জুমান চামেলি'র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে বিশেষ দোয়া পড়ানো হয়।


উল্লেখ্য প্রতিবছরের ন্যায় সম্প্রীতির ইফতারে সকলে একত্র হলেও এবার সকলের মনে ছিলো সহপাঠী হারানোর বেদনা। পবিত্র রমজানে তাঁর রুহের মাগফেরাত কামনা করে সকলে দোয়া করে আর ইফতারের মাধ্যমে তাদের মিলনমেলা সম্পন্ন হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161781