দিনাজপুরের কাহারোলে শেষ মুহূর্তে পাদুকার দোকানে ভিড়

দিনাজপুরের কাহারোলে শেষ মুহূর্তে পাদুকার দোকানে ভিড়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে রমজানের শেষ মুহূর্তে জমে উঠছে পাদুকার দোকানগুলোর বেচা-বিক্রি। পছন্দের পাদুকা বা জুতা কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা, এতে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার কয়েকটি হাট-বাজারে সরেজমিনে গিয়ে কথা হয় উপজেলার জয়নন্দ হাট ও ১৩ মাইল গড়েয়া হাটের পাদুকার দোকানদার মো. আব্দুল মান্নান ও মো. আরিফুল ইসলামের সাথে। তারা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই দোকানে ক্রেতা সমাগম বাড়ছে। সব বয়সী ক্রেতাদের জন্য দোকানে জুতা রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ঈদে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের পাদুকা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে পাদুকার মান অনুযায়ী দাম খুব একটা বেশি নয়।

এদিকে ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর জুতার দাম কিছুটা বেশি। তবে দাম বেশি হলেও সকলের জন্য জুতা কেনা বাধ্যতামূলক। ঈদে নতুন পোশাকের সাথে মানানসই সুন্দর জুতা যেন পূর্ণতা এনে দেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161688