দিনাজপুরে দুই টাকায় ঈদ উপহার পেল হতদরিদ্ররা
দিনাজপুর জেলা প্রতিনিধি: দুই টাকার বিনিময়ে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় মানবতার সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে ঈদ উপহার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত (সদর সার্কেল) পুলিশ সুপার আবদুল হালিম ও বিশেষ অতিথি দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য আমানুল্লাহ আমান, সাব্বির হাসিব ইমন প্রমুখ। রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু জানান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সুনামের সাথে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে এই উপহার সামগ্রী দুই টাকার বিনিময় তুলে দেওয়া হয়েছে। প্রথমভাবে দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161678