জয়পুরহাটের কালাইয়ে ২৮টি এতিমখানা পেল সৌদি খেজুর
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ১৩ কার্টুন সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই খেজুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্রসহ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক ও সাংবাদিক প্রমুখ। এসময় সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও পরিচালকরা।
কালাই পৌরশহরের আঁওড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক আলহাজ আলমগীর হোসেন বলেন, স্বচ্ছতার সাথে সৌদি খেজুরগুলো এবার বিতরণ করা হয়েছে।
প্রথমবারের মতো খেজুর পেয়ে খুব খুশি। সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, এ উপজেলার জন্য মোট ১৩ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে, যা স্বচ্ছতারভিত্তিতে উপজেলার ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161665