চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা, ২৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা, ২৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় লিচু বাগানের উপরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার দায়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় অর্ধশত বিভিন্ন প্রজাতির মৃত পাখি ও একটি জীবিত মাছরাঙ্গা পাখি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, রাজশাহীর একটি টিমের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর লাহাপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৃত পাখিদের মাটিচাপা দেয়া হয় এবং জীবিত পাখিটি অবমুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অর্থদন্ড আরোপ করে তাৎক্ষনিক আদায় করা হয়। সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161547