সমবায় আন্দোলনকে গতিশীল করা গেলে দেশ ও জাতির উন্নয়ন হবে : এমপি মহিত তালুকদার

সমবায় আন্দোলনকে গতিশীল করা গেলে দেশ ও জাতির উন্নয়ন হবে : এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আলহাজ আব্দুল মহিত তালুকদার এমপি বলেছেন, সমবায় আন্দোলন একটি সামাজিক আন্দোলন, একে গতিশীল করা গেলে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব হবে। এজন্য সবার ঐকমত্য প্রয়োজন।

তিনি আজ সোমবার (১৬ মার্চ) সকালে বগুড়ার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে ও সমিতির পরিচালক আনোয়ারুল ইসলাম আনারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু, সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, বিএনপি নেতা আবু তালেব দুলাল, সমিতির সহসভাপতি আমানুল্লাহ আমান, পরিচালক আবু সাঈদ রাসু, গুলজার হোসেন, যুবদল নেতা জুয়েল হোসেন, মুকুল হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161534