জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ উদ্দীন
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
 
আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
 
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করছেন তিনি। ড. মো. রইছ উদ্দীন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং জবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161515