দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাবেক ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মোকছেদ আলী (৬২) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার ভাদুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ও ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মন জানান, গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ও ইমারত আদেশ ১৯৭০ এর ৭(১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161499