চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে রমজান আলী (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের সুমন আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর সোয়া ১টার দিকে সকলের অগোচরে বাড়ির কাছেই পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে যায় শিশু রমজান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পাড়ে তার স্যান্ডেল পাওয়া গেলে নদীতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির এক পর্যায়ে রমজানের মৃতদেহ উদ্ধার হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161497