চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশীদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো: হারুনুর রশীদ। আজ রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
হারুন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদের(দলীয়) সদস্য। তুখোড় এই শীর্ষ সাবেক ছাত্রদল নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে পরাজিত হবার পরও সাংগঠনিক কার্যক্রম বহাল রাখেন। ছয়বার তিনি সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161416