রংপুরস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের ৫ম তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া সমিতি রংপুরের সভাপতি ও টিএমএ্সএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
মাহফিলে বক্তব্য রাখেন সমিতির সদস্য মোছাদ্দেকুল ইসলাম, শফিকুল ইসলাম, আলী হাসান, মনিরুল ইসলাম শাহিন ও সিইও আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা মো. আফছার আলী। এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও ইফতার মাহফিল শুক্রবার ক্যাফেটরিয়ায় অনুষ্ঠিত হয়।
মাহফিলে সংগঠনের উপদেষ্টা বেরোবি শিক্ষক ড. হারুন অর রশিদ, সভাপতি গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী বৃষ্টি খাতুন ও সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ খাইরুল ইসলাম নূর সকল সদস্যদের দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161403