সবার সামনেই কান্নায় ভেঙ্গে পড়েছিলেন ‘ভাইজান’
বিনোদন ডেস্ক ঃ বলিউডের তারকা সালমান খানকে নিয়ে বিটাউনে গুঞ্জনের শেষ নেই। শোনা যায়, ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তাকে যমদূতের মতো ভয় পায়। তার মেজাজ খারাপ হলে নাকি অনেকের ক্যারিয়ারও খাদের কিনারায় চলে যায়। কিন্তু এই ‘দাবাং’ অভিনেতা যে শুটিং সেটে সবার সামনে অঝোরে কাঁদতে পারেন, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে। ঘটনাটি ২০০৬ সালের, যখন সালমান খান, অক্ষয় কুমার ও প্রীতি জিনতা অভিনীত ‘জান-এ-মান’ ছবির শুটিং চলছিল।
ছবির জনপ্রিয় বিষাদময় গান ‘সও দার্দ’-এর চিত্রায়ণের জন্য নৃত্য পরিচালক ফারহা খান পুরো টিম নিয়ে গিয়েছিলেন আমেরিকার ব্রুকলিন ব্রিজে। গানটির শুটিং চলাকালীন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান ফারহা।
তিনি জানান, সাধারণত আবেগঘন দৃশ্যে অভিনেতারা গ্লিসারিন ব্যবহার করেন। কিন্তু সালমন সেদিন কোনো কৃত্রিম উপায় ছাড়াই হাউ মাউ করে কাঁদতে শুরু করেন। ফারহার মতে, সালমানের ভেতরে হয়তো অনেক দিনের জমানো কোনো যন্ত্রণা ছিল, যা সেই গানের সুরের সাথে পাল্লা দিয়ে চোখের পানি হয়ে বেরিয়ে এসেছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161391