রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা, ৭৬ বোতল স্কাফ উদ্ধার
নারায়ণগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার (১৫ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার যাত্রামুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী উক্ত মালামাল রেখে পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।