নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার : জুবাইদা রহমান

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার : জুবাইদা রহমান

সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পত্নী ডা. জুবাইদা রহমান।নারী দিবস উপলক্ষ্যে আজ রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেবে সরকার। 

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যত আমাদের প্রয়াস। এমন বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী নেতৃত্বে গড়ে উঠবে ভবিষ্যত বাংলাদেশ।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161306